২০ জুন ২০২৬, ০৭:১২

আবারও কুনহার গোল

কুনহা   © সংগৃহীত

ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে জোড়া গোল পূর্ণ করলেন ম্যাথিউস কুনহা। দারুণ এক আক্রমণ থেকে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।

গোলের সূচনা করেন ভিনিসিয়ুস, বাঁ-দিক থেকে চমৎকারভাবে বল বাড়িয়ে দেন কুনহার কাছে। সময় নিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার পর বাঁ পায়ের জোরালো শটে বলটি পাঠান গোলের বাঁ-দিকের উপরের কোণে।

এই গোলের পর ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ব্রাজিল। মাঠে তাদের দাপট এবং আক্রমণের ধারায় আবারও উজ্জীবিত সমর্থকরা, গ্যালারিতেও গর্জে উঠেছেন উল্লাসে।

এর আগে, হাইতির রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের আক্রমণ থেকে বল বক্সের ভেতরে পৌঁছানোর পর হাইতির ডিফেন্ডাররা নিজেদের মধ্যে সমন্বয় হারিয়ে ফেলেন। সেই সুযোগে বলের নাগাল পান ম্যাথিউস কুনহা। তার নেওয়া শট হাইতির ডিফেন্ডার ডেলক্রোয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে। পরে বলটি আবার কুনহার শরীরে লেগে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়।