২০ জুন ২০২৬, ০৬:৫৯

অবশেষে স্বস্তির গোল ব্রাজিলের

ব্রাজিল দল   © সংগৃহীত

বহু চেষ্টার পর অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল ব্রাজিল। হাইতির রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের আক্রমণ থেকে বল বক্সের ভেতরে পৌঁছানোর পর হাইতির ডিফেন্ডাররা নিজেদের মধ্যে সমন্বয় হারিয়ে ফেলেন। সেই সুযোগে বলের নাগাল পান ম্যাথিউস কুনহা। তার নেওয়া শট হাইতির ডিফেন্ডার ডেলক্রোয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে।

পরে বলটি আবার কুনহার শরীরে লেগে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়। কিছুটা সৌভাগ্যের ছোঁয়া থাকলেও ম্যাচে ব্রাজিলের আধিপত্যের প্রতিফলন হিসেবেই এসেছে এই গোল। গোল বাতিল হওয়ার হতাশা কাটিয়ে অবশেষে লিড পাওয়ায় স্বস্তি পেল ব্রাজিল শিবিরে।