২০ জুন ২০২৬, ০৬:৪৯
অফসাইডে বাতিল ব্রাজিলের গোল
ব্রাজিল ভক্তদের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১২তম মিনিটে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনিয়া। তবে গোলের পরপরই সাইডলাইনে থাকা সহকারী রেফারি অফসাইডের সংকেত দেন।
এরপর ঘটনাটি পর্যালোচনা করতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। সংক্ষিপ্ত পর্যালোচনার পর নিশ্চিত হওয়া যায়, পাস দেওয়ার মুহূর্তে রাফিনিয়া সামান্য অফসাইড অবস্থানে ছিলেন। ফলে গোলটি বাতিল করে দেন ম্যাচ কর্মকর্তারা।
এর আগে, মরক্কোর সঙ্গে ড্র করার পর জয়ের খোঁজে হাইতির বিপক্ষে দুই পরিবর্তন এনেছেন কালো আনচেলত্তি। বাদ পড়েছেন ইবানিয়েজ ও ইগর থিয়াগো, তাদের জায়গায় একাদশে এসেছেন দানিলো ও ম্যাথিউস কুনহা।