১৫ জুন ২০২৬, ০২:০৫

ডাচ একাদশে প্রিমিয়ার লিগের দাপট, জাপানের একাদশে কারা?

জাপানের অনুশীলন   © সংগৃহীত

অধিনায়ক ভার্জিল ফন ডাইকের নেতৃত্বে জাপানের আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে নেদারল্যান্ডস। কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় শুরুর একাদশে প্রিমিয়ার লিগের শক্তিশালী প্রভাব স্পষ্টতই। দলটির ১১ জনের মধ্যে ৮ জনই ইংলিশ শীর্ষ লিগে খেলে থাকেন।

কোডি গাকপো, রায়ান গ্রাভেনবার্খসহ মিকি ফন ডে ফেন, বার্ট ফেরব্রুগেন এবং ইয়ান পল ফন হেকও শুরুর একাদশে আছেন। পাশাপাশি মিডফিল্ডে দেখা যাবে তাইয়ানি রেইন্ডার্স এবং আক্রমণভাগে ক্রিসেনসিও সামারভিলকে।

অন্যদিকে বিশ্বকাপে নিজেদের ‘ডার্ক হর্স’ পরিচয় আরও শক্ত করতে মাঠে নামছে জাপান। শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে দলটির আক্রমণের মূল ভরসা থাকবেন দাইজেন মায়েদা।

জাপানের রক্ষণভাগে থাকবেন হিরোকি ইতো, মাঝমাঠ ও আক্রমণে নজর থাকবে রিৎসু দোয়ানের দিকে। ম্যাচের মোড় ঘোরাতে পারেন তাকেফুসা কুবো এবং দাইচি কামাদাও।

নেদারল্যান্ডসের একাদশ: ফেরব্রুগেন, ফন ডি ফেন, ফন ডাইক, ফন হেকে, ডামফ্রিস, রেইন্ডার্স, ডি ইয়ং, গ্রাভেনবার্খ, গাকপো, ম্যালেন ও সামারভিল।

জাপানের একাদশ: সুজুকি, ইতো, তানিগুচি, ওয়াতানাবে, নাকামুরা, কামাদা, সানো, দোয়ান, মায়েদা, কুবো ও উয়েদা।