১৪ জুন ২০২৬, ২৩:৩০

জার্মানির জালে কুরাসাওয়ের গোল, ১-১ সমতা

জার্মানি ও কুরাসাওয়ের ম্যাচ  © সংগৃহীত

বিশ্বকাপে ইতিহাস গড়ল কুরাসাও। নিজেদের অভিষেক ম্যাচেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ২১ মিনিটে সমতায় ফিরেছে জনসংখ্যার হিসেবে টুর্নামেন্টের সবচেয়ে ছোট দেশটি।

ম্যাচের ৬ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় কুরাসাও। ২১ মিনিটে জার্মানির জালে বল জড়িয়ে ম্যাচে ১-১ সমতা ফেরায় তারা।