১৪ জুন ২০২৬, ২২:৫০

জার্মানির শুরুর একাদশে একরাশ চমক

ম্যানুয়েল নয়্যার   © সংগৃহীত

বিশ্বকাপের নবাগত দল কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরি কাটিয়ে জার্মানির শুরুর একাদশে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এবং লিগ কাপের ফাইনালেও খেলতে পারেননি তিনি।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হাস্টন স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জার্মানির একাদশে দেখা গেছে বেশ কয়েকটি চমক। শুরুর দলে নেই অভিজ্ঞ ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। তার পরিবর্তে রক্ষণভাগে সুযোগ পেয়েছেন জনাথন তাহ ও নিকো স্লটারবেক। ফুলব্যাকে খেলছেন যোশুয়া কিমিখ ও নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডেও পরিবর্তন এনেছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। অভিজ্ঞ লিয়ন গোরেৎসকা ও অ্যাঞ্জেলো স্টিলার শুরুর একাদশে জায়গা পাননি। মাঝমাঠের দায়িত্ব দেওয়া হয়েছে আলেক্সান্ডার পাভলোভিচ ও ফেলিক্স নামেচাকে।

আক্রমণভাগে রয়েছেন লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ এবং কাই হাভার্টজ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নতুন সমন্বয়ের দল নিয়েই মাঠে নেমেছে জার্মানি।

জার্মানির শুরুর একাদশ: ম্যানুয়েল নয়্যার, জসুয়া কিমিখ, জোনাথন তাহ নিকো স্লোটারবেক, নাথানিয়েল ব্রাউন, অ্যালেক্সজান্ডার পাভলোভিক, ফেলিক্স নামিচা, লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ, কাই হাভার্টেজ।