১৪ জুন ২০২৬, ১২:০৬
তুরস্ককে হারাল অস্ট্রেলিয়া, অভিষেকেই গোল ‘শরণার্থী’ ইরানকুন্ডার
বিশ্বকাপে তুরস্ককে ২–০ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের ৭৫ মিনিটে গোলপোস্ট থেকে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক শটে বল জালে জড়ান কনর মেটকাফ। তার আগেই এগিয়ে থাকা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে।
ম্যাচের ২৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করেন নেস্তরি ইরানকুন্ডা। তার গোলেই বিরতিতে ১–০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পান ২০ বছর বয়সী এই ফুটবলার। জানা গেছে, ইরানকুন্ডা পৃথিবীর আলো প্রথম দেখেছিলেন তানজানিয়ার এক শরণার্থীশিবিরে যেখান থেকে উঠে এসে এখন তিনি বিশ্বকাপ মঞ্চে গোল করে আলোচনায়।