১২ জুন ২০২৬, ০৮:৫১

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা   © সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য আজ একটি ব্যস্ত দিন। ২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে থাকা দর্শকদের জন্য আজ ও আগামীকাল সকাল পর্যন্ত মোট তিনটি ম্যাচ নির্ধারিত রয়েছে। এর মধ্যে কিছুক্ষণ পরেই মাঠে নামছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। ফুটবল বিশ্বকাপের পাশাপাশি আজ ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ। ঘরে বসেই দর্শকরা বিটিভি, টি স্পোর্টস এবং সংশ্লিষ্ট স্ট্রিমিং প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন আজকের সব খেলার উত্তেজনা।

আজকের খেলার সূচি ও সম্প্রচারকারী মাধ্যমের তালিকা নিচে দেওয়া হলো:

বিশ্বকাপ ফুটবল

দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র: সকাল ৮টা; বিটিভি, টি স্পোর্টস ও সময় টেলিভিশন।

কানাডা বনাম বসনিয়া: রাত ৮টা; বিটিভি, টি স্পোর্টস ও সময় টেলিভিশন।

যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে: আগামীকাল সকাল ৭টা; বিটিভি, টি স্পোর্টস ও সময় টেলিভিশন।

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী বনাম মোহামেডান: সকাল ৯টা; টি স্পোর্টস টিভি ও ইউটিউব।

গুলশান বনাম টাইগার্স: সকাল ৯টা; টি স্পোর্টস ইউটিউব।

অগ্রণী ব্যাংক বনাম স্ট্রাইকার্স: সকাল ৯টা; টি স্পোর্টস ইউটিউব।

প্রাইম ব্যাংক বনাম লেপার্ডস: সকাল ৯টা; টি স্পোর্টস ইউটিউব।