আয়োজক শহরের বাইরেও বিশ্বকাপ উন্মাদনা, চূড়ান্ত রেকর্ড ৪৮ বেস ক্যাম্প
প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ৪৮টি দল খেলবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বৈশ্বিক এই মহারণে ১০৪ ম্যাচ হবে। তবে আরেকটু বড় মাইলফলকে নাম তুলতে যাচ্ছে এবারের বৈশ্বিক এই টুর্নামেন্ট। রেকর্ড ৪৮টি স্থানে নিজেদের টিম বেস ক্যাম্প করবে টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮ দল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৩৯টি, মেক্সিকোতে ৭টি এবং কানাডায় দুটি দেশ ক্যাম্প করবে।
কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রজুড়ে বিস্তৃত এই ৪৮টি ট্রেনিং সাইটে অংশগ্রহণকারী দেশগুলো বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধার পাশাপাশি ‘বাড়ির বাইরে আরেকটি বাড়ি’-এর মতো সুবিধাই পেতে যাচ্ছে। গ্রুপ পর্ব চলাকালে সেখানেই বেশিরভাগ সময় কাটাবেন খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা।
এই ৪৮টি ট্রেনিং সাইট বিশ্বকাপের প্রভাব বিস্তারেও গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যেসব কমিউনিটিতে ম্যাচ অনুষ্ঠিত হবে না সেখানে। উত্তর আমেরিকায় উন্নত অবকাঠামো এবং ১৬টি আয়োজক শহরের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। যেসব দল এই এলাকাগুলোতে থাকবে ও অনুশীলন করবে, তাদের উপস্থিতি—পাশাপাশি তাদের অনুসরণ করা ভক্ত ও গণমাধ্যমের আগমনও একটি বড় সামাজিক-অর্থনৈতিক গতিশীলতা তৈরি করবে। একইসঙ্গে আরও বেশি অঞ্চলের মানুষকে বিশ্বকাপের রোমাঞ্চ ও আমেজ উপভোগ করার সুযোগ করে দেবে এটি।
এ নিয়ে চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেছেন, ‘টিম বেস ক্যাম্পগুলো যেকোনো ফিফা বিশ্বকাপের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানেই দলগুলো থিতু হয়, অনুশীলন ও ক্লান্তি দূর করে এবং টুর্নামেন্টের দৈনন্দিন ছন্দের অভিজ্ঞতা নেয়। ফিফা বিশ্বকাপের জন্য টিম বেস ক্যাম্প ট্রেনিং সাইটের তালিকা চূড়ান্ত করা অত্যন্ত রোমাঞ্চকর। কারণ, এর পরিধি অভূতপূর্ব। এটি আমাদের এই যুগান্তকারী টুর্নামেন্টে আরও বেশি কমিউনিটি এবং ভক্তদের সম্পৃক্ত করার একটি চমৎকার ও দারুণ সুযোগ করে দিয়েছে।’
এসব অনুশীলনের ভেন্যু নির্বাচন প্রক্রিয়াটি ব্যাপক এবং সহযোগিতাপূর্ণ ছিল। আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে শুরু হয়েছিল এটি, সে সময়ে কোয়ালিফাই করা দলগুলোকে অভিজাত ও সেরা বিকল্পগুলোর একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়। ২০২৫ জুড়ে সেই তালিকাকে আরও পরিমার্জিত ও উন্নত করা হয়।
চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হওয়ার পর, কোয়ালিফাই করা ৪২টি দল তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো কোন ভৌগোলিক অঞ্চলে খেলবে, তার ওপর আংশিক ভিত্তি করে ৬০টিরও বেশি বিকল্প থেকে তাদের পছন্দ জমা দেওয়া শুরু করে। এর মধ্য থেকে কলম্বিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া এবং উরুগুয়েসহ অংশগ্রহণকারী ৭টি দল মেক্সিকোকে নিজেদের বেস হিসেবে নিশ্চিত করেছে। অন্যদিকে কানাডা এবং পানামা—উভয়ই টিম বেস ক্যাম্প ট্রেনিং সাইট কানাডায় থাকবে।
বাকি ৩৯টি দল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবে। যেখানে ১৬টি আয়োজক শহরের বাইরে আরও ২৫টি কমিউনিটি জাতীয় দলগুলোর আতিথ্য দেবে। এগুলো হলো—কানাডার নিউ টেকামসেথ; মেক্সিকোর কানকুন, পাচুকা ও টিজুয়ানা; এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলেকজান্দ্রিয়া, অস্টিন, বোকা রাটন, শার্লট, চ্যাটানুগা, কলম্বাস, গোলেটো, গ্রিনব্রিয়ার, গ্রিনসবোরো, আরভাইন, মেসা, ন্যাশভিল, পাম বিচ গার্ডেনস, পোর্টল্যান্ড, রেন্টন, সান ডিয়েগো, স্যান্ডি, সান্তা বারবারা, স্পোকেন, টাম্পা এবং উইনস্টন-সালেম।
| ফিফা ২০২৬ বিশ্বকাপে টিম বেস ক্যাম্প (TBC) ট্রেনিং সাইটসমূহ: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|