২৫ মে ২০২৬, ১৭:৩২

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা স্পেনের

স্পেন দল   © সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য স্পেনের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে। তবে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার ও নিয়মিত অধিনায়ক আলভারো মোরাতার। গেল ইউরোয় দলকে নেতৃত্ব দেওয়া এই ফরোয়ার্ডকে বাদ দেওয়াই এখন ফুটবল বিশ্বে বড় আলোচনার বিষয়। মূলত তরুণদের ওপর আস্থা রেখেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ এই কোচ।

এদিকে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ফের্মিন লোপেজ। পায়ের হাড় ভাঙার পর সম্প্রতি অস্ত্রোপচার করানো এই মিডফিল্ডারকে না রাখাটা অনেকটাই অনুমিত ছিল।

তবে ইনজুরিতে থাকলেও স্কোয়াডে জায়গা পেয়েছেন লামিন ইয়ামাল। যদিও চোটের কারণে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। মাঝমাঠে স্পেনের ভরসা হিসেবে রদ্রি, গাভি ও পেদ্রি অনুমেয়ভাবেই থাকছেন।

আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। গ্রুপ ‘এইচ’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।

ডিফেন্ডার: মার্ক কুকুরেল্লা, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।

মিডফিল্ডার: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।

ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিন ইয়ামাল।