২২ মে ২০২৬, ১৪:৫৭

চমক রেখে বিশ্বকাপে দল ঘোষণা করল নরওয়ে

নরওয়ে ফুটবল টিম  © সংগৃহীত

বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নরওয়ে। প্রত্যাশিতভাবেই স্কোয়াডে জায়গা পেয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড। তার সঙ্গে আক্রমণভাগে আছেন ইয়র্গেন স্ট্রান্ড লারসেন ও তরুণ প্রতিভা অস্কার বব। আর দলের অধিনায়কত্ব করবেন আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।

তবে শুধু দল ঘোষণাই নয়, সেটি প্রকাশের ধরনেও চমক দেখিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় দেশটির রাজা নিজেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন, যা ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপে নরওয়ের যাত্রা শুরু হবে ১৬ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপপর্বে তারা মুখোমুখি হবে সেনেগাল ও ফ্রান্সের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই।

নরওয়ের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলরক্ষক- ওরইয়ান হাসকিওল্ড নিয়ালান্ড, এগিল সেলভিক, সান্ডার ট্যাংভিক

ডিফেন্ডার- ইউলিয়ান রেয়ারসন, মার্কাস হোমগ্রেন পেডারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়রকান, ক্রিস্টোফার আজের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস ও হেনরিক ফালখেনার

মিডফিল্ডার- মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক আউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থরস্টভেড্ট, মর্টেন থরসবাই ও থেলো আসগার্ড

ফরোয়ার্ড- আরলিং হালান্ড, আলেক্সান্ডার সরলোথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ ও ইয়েন্স পেটার হাউগে