১৯ মে ২০২৬, ১০:১৮

আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল

আর্জেন্টিনা ফুটবল দল   © টিডিসি ফটো

শুরু হয়ে গেছে বিশ্বকাপের দামামা। দড়জায় কড়া নাড়ছে 'দ্য বিগেস্ট শো অফ দ্য আর্থ'। দলগুলো এখন ব্যস্থ সময় পাড় করছে তাদের চূড়ান্ত দল ঘোষণা নিয়ে। ইতোমধ্যে ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, বসনিয়া-হার্জেগোভেনিয়া তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কবে চূড়ান্ত দল ঘোষণা করবে তা নিয়ে ভক্ত-সমর্থকদের জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। যদিও বিশ্বকাপের জন্য ১১ মে আর্জেন্টিনা তাদের ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। তবে এই দল থেকে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করে ফিফার কাছে জমা দিতে হবে ২০২৬ সালের ১ জুনের মধ্যে। আর ২ জুনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত দল প্রকাশ করবে ফিফা।

কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই তালিকায় রয়েছেন লিওনেল মেসির মতো অভিজ্ঞ তারকা এবং আলেহান্দ্রো গার্নাচো ও ক্লদিও এচেভেরির মতো তরুণ প্রতিভারাও। তবে পাউলো দিবালার মতো কয়েকজন বড় নাম এই প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশকে ২৩ থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ২ জুনের মধ্যে জমা দিতে হবে। প্রতিটি দলে কমপক্ষে তিনজন গোলরক্ষক থাকা বাধ্যতামূলক। এরপর কোনো খেলোয়াড় চোটে পড়লে তাকে কেবল প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকেই পরিবর্তন করা যাবে, এবং ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত এই পরিবর্তনের সুযোগ থাকবে।

জানাগেছে, আগামী কিছু দিনের মধ্যে আর্জেন্টিনা তাদের চূড়ান্ত দল ঘোষণা করতে পারে। 

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আসরে সর্বোচ্চ ৪৮টি দল অংশ নেবে এবং টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন।

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল:

কোচ: লিওনেল স্কালোনি

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (মার্সেই), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো কাম্বেসেস (রেসিং ক্লাব), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)।

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই (পালমেইরাস), গনসালো মন্টিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস কপালদো (হামবুর্গ), কেভিন ম্যাক অ্যালিস্টার (ইউনিয়ন সেন্ট গিলোয়া), লুকাস মার্তিনেজ কুয়ার্তা (রিভার প্লেট), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), জার্মান পেসেলা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (মার্সেই), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লাউতারো দি লোলো (বোকার জুনিয়র্স), জায়েদ রোমেরো (গেতাফে), ফাকুন্দো মেদিনা (মার্সেই), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), গ্যাব্রিয়েল রোজাস (রেসিং ক্লাব)।

মিডফিল্ডার: ম্যাক্সিমো পেরোনে (কোমো), লিয়ান্দ্রো পারেদেস (বোকার জুনিয়র্স), গুইদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া), আনিবাল মোরেনো (রিভার প্লেট), মিল্টন দেলগাদো (বোকার জুনিয়র্স), অ্যালান ভারেলা (পোর্তো), এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এক্সেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), নিকোলাস ডোমিঙ্গেজ (নটিংহ্যাম ফরেস্ট), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), ভ্যালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কোমো), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), টমাস আরান্ডা (বোকার জুনিয়র্স), নিকোলাস গনসালেস (আতলেতিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গার্নাচো (চেলসি), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), মাতিয়াস সোলেতে (রোমা), ক্লদিও এচেভেরি (জিরোনা), জিয়ানলুকা প্রেস্টিয়ানি (বেনফিকা), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), জুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), মাতেও পেলেগ্রিনো (পারমা)।