শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর রোমাঞ্চকর প্রথম লেগের লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে নিশ্চিত হারের মুখ থেকে ১-১ গোলে সমতায় ফিরেছে বার্সেলোনা। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে লামিন ইয়ামালের পেনাল্টি গোলে কোনোমতে হাফ ছেড়ে বেঁচেছে কাতালান ক্লাবটি।
হার্ভি বার্নসের গোলে নিউক্যাসল এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল জয় নিয়ে মাঠ ছাড়বে ইংলিশ ক্লাবটি, কিন্তু শেষ শটে গোল করে বার্সেলোনাকে মূল্যবান ড্র এনে দেন ইয়ামাল।
ম্যাচ জুড়ে বল দখলে বার্সেলোনা ৫৪ শতাংশ সময় এগিয়ে থাকলেও আক্রমণের ধার ছিল নিউক্যাসলের বেশি। ১৬টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রেখেছিল স্বাগতিকরা, অন্যদিকে বার্সেলোনার ৯টি শটের মাত্র দুটি ছিল অন টার্গেট। ম্যাচের গতিময় ফুটবলে শুরু থেকেই চাপে থাকা বার্সেলোনাকে বারবার রক্ষা করেছেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া এবং ডিফেন্ডার পাউ কুবার্সি। ম্যাচের ৮৬তম মিনিটে জ্যাকব মার্ফির ক্রস থেকে অরক্ষিত হার্ভি বার্নস গোল করে নিউক্যাসলকে লিড এনে দেন।
নাটকীয়তার তখনও বাকি ছিল। যোগ করা সময়ের শেষ দিকে ডি-বক্সের ভেতরে দানি ওলমো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। চাপের মুখে অত্যন্ত ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল।
এর আগে প্রথমার্ধে ফের্মিন লোপস এবং দ্বিতীয়ার্ধে রবের্ত লেভানদোভস্কি সহজ সুযোগ মিস করলে ব্যাকফুটে চলে গিয়েছিল বার্সা। এছাড়া চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার মার্ক বের্নালকে। আগামী বুধবার ক্যাম্প ন্যু-তে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে ।