রোনালদোকে ‘সর্বকালের সেরা’ দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সাক্ষাতের পর এবার রোনালদোকে নিয়ে বার্তা দিলেন ট্রাম্প। যেখানে রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে শিগ্গিরই যুক্তরাষ্ট্রে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে ট্রাম্প বলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা (খেলোয়াড়)। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’ একইসঙ্গে একটি এআই দিয়ে তৈরি ভিডিও যুক্ত করে দেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে ওভাল অফিসের ভেতরে রোনালদোর সঙ্গে ফুটবল খেলছেন ট্রাম্প। সেখানে রোনালদো লিখেছেন
রোনালদোকে যুক্তরাষ্ট্রে আসতে বলার দুটি কারণ থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রথমত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের আসর বসবে। সে উপলক্ষ্যে রোনালদো যেন দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে যান। দ্বিতীয়ত, আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার আহ্বান পেতে পারেন বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরে খেলা এই তারকা।
এখনও পর্যন্ত বিশ্বকাপের দেখা না পাওয়া এই পর্তুগিজ সুপারস্টারের পা যেখানে পড়েছে সেখানেই গোল বন্যা বইয়ে গেছে। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬৪। তাতে ব্যক্তিগতভাবে ১০০০ গোলের রেকর্ড গড়ার থেকে মাত্র ৩৬ গোল পিছিয়ে আছেন সিআর সেভেন খ্যাত এই তারকা ফুটবলার।