২০ মে ২০২৫, ১৮:৪৩

এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষা ২৩ মে  © সংগৃহীত

এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিনটি পদে পরীক্ষার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মচারী নিয়োগের এমসিকিউ পরীক্ষা আগামী ২৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রাজধানীর ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট (রঙিন) করতে প্রার্থীর মোবাইলে খুদে বার্তা পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ মিনিট পর্যন্ত মিরপুর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পরীক্ষার সময়সূচিবিষয়ক বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।