ফেসবুকে ভাইরাল ‘রাগ করলা’ আসলে কী?
সম্প্রতি নেটিজেনরা মজেছেন নতুন এক ট্রেন্ডিং ডায়ালগে। ফেসবুক খুললেই ক্যাপশন, কমেন্ট সবজায়গায় একটি কথা, ‘রাগ করলা?’ কিন্তু এই ভাইরাল ডায়ালগ ‘রাগ করলা’ কোত্থেকে আসল? কেনই বা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে আছে এটা? সেই সব কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে।
শুরুটা হয়েছে মূলত এক গণকের ফেসবুক আইডি থেকে সনাতন পদ্ধতিতে হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়া থেকে। রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত এক রাস্তায় সুঠাম দেহের এক ব্যক্তির হাত দেখে তার ভাগ্য বদলানোর উপায় বাতলে দিচ্ছেন কাধেঁ ঝোলা নেওয়া এক গণক। যেখানে কথার মাঝেমাঝেই ওই গণককে বলতে শোনা যায় ‘রাগ করলা?’
মুলত গণকের কথা বলার ভঙির ও আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে কথা বলতে প্রভাবিত করা নিয়ে হাস্যরসে মজছেন নেটিজেনরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে সমসাময়িক নানান পরিস্থিতি। কেউ নিজের বসের সঙ্গে মেলাচ্ছেন ছবির গণকটিকে, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাঝে খুঁজছেন গণকের প্রতিচ্ছবি। তাতে নেটিজেনরা স্যাটায়ার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেদারসে শেয়ার করছেন এই কন্টেন্টটি।