অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণিল বিজ্ঞান মেলা ২০২৬
রাজধানীর হাজারীবাগের টেনারি মোড়ে অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর (সোমবার) আয়োজিত এ মেলায় প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়।
মেলায় শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। তাদের তৈরি এসব প্রকল্প উপস্থিত শিক্ষক, অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমাম হোসেন হিমেল। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমাম হোসেন হিমেল তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।