লাইভের মধ্যেই সাংবাদিককে চুমু, বিশ্বকাপের মঞ্চে নারী ফুটবল সমর্থকের কাণ্ড
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতেই মাঠের উত্তেজনার পাশাপাশি ঘটছে নানা অপ্রত্যাশিত ঘটনা। এবার তেমনই এক চমকপ্রদ ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচের আগে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে লাইভ রিপোর্টিং করছিলেন এক কোরিয়ান সাংবাদিক। সরাসরি সম্প্রচারের মধ্যেই হঠাৎ এক মেক্সিকান নারী ফুটবল সমর্থক সাংবাদিকের কাছে এগিয়ে যান। একপর্যায়ে তাকে জড়িয়ে ধরে এবং গালে চুমু দেন। এসময় ওই সাংবাদিককে অপ্রস্তুত ও অস্বস্তির মধ্যে পড়ে যান। ঘটনার পরপরই ওই নারী ভিড়ের মধ্যে মিশে যান। তবে পুরো ঘটনাটি লাইভ সম্প্রচারে ধরা পড়ায় মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে পক্ষে-বিপক্ষে লিখেছেন অনেকে। কারও মতে এটা নেহাত একটা মজার ঘটনা, আবার কারও মতে এটি হেনস্তা, আবার অনেকে সাংবাদিকের পেশাদারিত্বের প্রশাংসাও করেছেন।