‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মরদেহ উদ্ধার, সুইসাইড নোটে কী লেখা ছিল?
চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের মৃত্যু সংবাদ আসে বুধবার দুপুরে! এদিন বাড়ির ছাদ থেকে পড়ে গেলে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের দল। তাদের ভাষ্য, অনীকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ‘সুইসাইড নোট’ ও একটি চটি।
পুলিশ বলছে, ‘সুইসাইড নোট’ মেয়ের উদ্দেশ্য লেখা। তিনি সুইডেনে থাকেন। কাউকে দোষ দেওয়া হয়নি। ছাদে সিনেমাটোগ্রাফি আর্ট নামে ম্যাগাজিনের মধ্যে খাম থেকে মিলেছে সেই নোট। সিসি ক্যামেরায় দেখা গেছে ঘটনা।
মৃত্যুকালে অনীকের বয়স হয়েছিল ৬৬ বছর। পাঁচ দিন আগেই জন্মদিন গেছে তার। গত ২২ মে পুরোনো স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নিয়েছিলেন। পরিচালনায় আসার আগে দু’দশক ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার জনপ্রিয় এ পরিচালক।
২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির পরিচালনার মাধ্যমে আলোচনায় উঠে আসেন অনীক। এ ছবিকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। হিন্দুস্তান পার্কের আবাসনের ফ্ল্যাটে যাননি, সোজা ছাদে উঠেন। প্রত্যক্ষদর্শীও আছে বলে পুলিশ জানতে পেরেছে। ভিডিওগ্রাফি করা হচ্ছে। দুপুর ২টার দিকে তারা খবর পান। পরিবার থেকেও কোনও অভিযোগ করা হয়নি। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করছে।
আরও পড়ুন: ১০ বছরেও নিজ দেশে ফেরা হয়নি ১২ লাখ রোহিঙ্গার, কাঁটাতারের ভেতর কাটল আরও এক ঈদ
সুইসাইড নোট নিয়ে পুলিশ বলছে, সেখানে লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। জানা গেছে, প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়িতে ঘটেছে এ ঘটনা। হিন্দুস্তান পার্ক এলাকায় স্ত্রীর বাড়িতেই বুধবার সকালে গিয়েছিলেন তিনি। তবে তিনি নিজে থাকতেন ডোভার লেনের বাড়িতে।
দুর্ঘটনার পরই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জরুরি বিভাগে কিছুক্ষণ পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই হাসপাতালে হাজির হন শহরের বিশিষ্টজনরা। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষসহ অনেককেই দেখা যায় হাসপাতালে।
প্রযোজক ফিরদৌসল হাসান বলেছেন, ‘বিস্তারিত কিছু বলতে পারব না। অনীকের মেয়ের জন্য অপেক্ষা করছি। সরকারি নিয়ম অনুযায়ী এসএসকেএমে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য।’ খবর: আনন্দবাজার।