০৬ অক্টোবর ২০২৬, ১৬:০০

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১৬ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

উক্ত তালিকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা হলেন ২০১৯ শিক্ষাবর্ষের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মন্ডল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছাঃ হোসনেয়ারা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সবনিল বিশ্বাস, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মোঃ রায়হান চৌধুরী, রসায়ন বিভাগের মোঃ ইসমাইল এবং ইংরেজি বিভাগের মোঃ আতিকুর রহমান।

২০২০ শিক্ষাবর্ষের কেমিকৌশল বিভাগের মোঃ রমজান আলী, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মোছাঃ শামিমা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমিন মুন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তাওহিদ সারোয়ার, রসায়ন বিভাগের সজোনি খাতুন, ইংরেজি বিভাগের মুক্তা দাশ এবং  একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের জারিন খান মুন।

আরও দেখুন: ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার্যের সংবর্ধনা

২০২১ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমন্তা রায়, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মোছাঃ শারমিন আক্তার এবং ফার্মেসি বিভাগের স্বর্ণা বিশ্বাস।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় মেধাবিকাশে উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।