গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিনটি উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ইসলাম শুধু জানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ইসলামের অনুশাসন বাস্তব জীবনে অনুসরণ ও পালন করার নামই ইসলাম। তাই ব্যক্তি জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করতে হবে।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।