০৮ আগস্ট ২০২৬, ১৪:৫৬
বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ছাড়া সব ধরনের সভা, সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সহনশীল আচরণ কামনা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।