৩০ জুলাই ২০২৬, ২৩:০১
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক ইমদাদুল ইসলাম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এর পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন উক্ত ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও রিজেন্ট বোর্ডের অনুমোদন সাপেক্ষে তাঁকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, এ নিয়োগ ২৯ জুলাই ২০২৬ তারিখ হতে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।