ডুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. রুমাকে ডুয়েটের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. রুমা ডুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে তিনি ১৯৯৬ সালে নরসিংদীর মনিপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৯ সালে ঢাকা মহিলা পলিটেকনিক থেকে কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর ২০০৫ সালে ডুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেন। ২০০৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ২০১৪ সালে জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে ফ্রন্টিয়ার সাইন্সে পিএইচডি সম্পন্ন করেন।
এর আগে তিনি ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।