০১ জুলাই ২০২৬, ১০:৩৯

পাবিপ্রবির কর্মচারীদের প্রশাসনিক শিষ্টাচার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ১১ থেকে ১৬তম গ্রেডের কর্মচারীদের প্রশাসনিক দক্ষতা ও শিষ্টাচার উন্নয়নের লক্ষ্যে ‘রুলস, রেগুলেশন অ্যান্ড অ্যাডমিনিসট্রেশন এটিকেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এজন্য ভালো আচার-আচরণ, সময়ানুবর্তিতা এবং শেখার আগ্রহ অপরিহার্য। প্রশিক্ষণের পুরো সময় উপস্থিত থেকে নতুন বিষয় শেখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, প্রশাসনিক কাজে সফল হতে হলে নিয়মকানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং তা যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি সময়মতো অফিসে উপস্থিত হয়ে নিয়ম মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।