১৪ এপ্রিল ২০২৬, ২২:৩০

উপাচার্যের অব্যাহতির খবরে ফেসবুকে আপত্তিকর পোস্ট বিশ্ববিদ্যালয় কর্মচারীর

কর্মচারী সৌরভ ভট্টাচার্য  © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তাকে অব্যাহতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছে।

এদিকে, তার অব্যাহতির খবরে ফেসবুকে আপত্তিকর একটি পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে সমালোচনা।

ওই কর্মচারীর নাম সৌরভ ভট্টাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কর্মরত রয়েছেন।

পোস্টকারীর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দিন বলেন, ওই কর্মচারী প্রচণ্ড বেয়াদব ও কুরুচিকর একজন ব্যক্তি। তার এসব কর্মকাণ্ডের জন্য শাস্তিস্বরূপ ইতোমধ্যে তার উপর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। 

ফেসবুকে পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, তার এই কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের আইনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এরূপ কর্মকাণ্ডের জন্য যথোপযুক্ত শাস্তি দিতে প্রস্তুত।

এই বিষয়ে পোস্টকারী সৌরভ ভট্টাচার্যের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় তা সম্ভব হয়নি।