শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল, সদস্য সচিব মিজানুর
এমপিওভুক্ত শতবর্ষী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সারা দেশে ১০০ বছর বা তার বেশি সময় ধরে পরিচালিত এমপিওভুক্ত মাদ্রাসাগুলোকে জাতীয়করণের আওতায় আনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
গত শুক্রবার (৬ নভেম্বর) ‘এমপিওভুক্ত শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরাম’-এর পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল করিমকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের করটিয়া কামিল (এমএ) মাদ্রাসার প্রভাষক মিজানুর রহমান রুবেল।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন টাঙ্গাইলের গাঙ্গাইর নজমুল ইসলাম ফাজিল মাদ্রাসার প্রভাষক সুমন সরকার এবং একই জেলার করটিয়া কামিল (এমএ) মাদ্রাসার প্রভাষক মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম ফিরোজ। প্রধান তথ্য ও ডাটা সমন্বয়ক করা হয়েছে টাঙ্গাইলের গোহালিয়াবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মঞ্জুরুল ইসলামকে। আইটি ও মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন ভোলার হাজীমুদ্দিন সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ।
কমিটির অন্য সদস্যরা হলেন—অর্থ সমন্বয়ক টাঙ্গাইলের করটিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ফয়সাল জীত, কার্যনির্বাহী সদস্য (১) কিশোরগঞ্জের আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য (২) সিলেটের ঝিংগাবাড়ী সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক বিলাল আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য (৩) পাবনার উলাট সিদ্দিকিয়া সি ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. রেজাউল করিম।