৩০ জুন ২০২৬, ১৯:২০

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক কিরন, ১নং যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ  © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের ৫০০টি উপজেলার অফিসার সংগঠন ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি’-এর ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠিত নতুন এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে গাজীপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা আজিজুর রহমান কিরন ও ১নং যুগ্ম আহ্বায়ক ঠাকুরগাঁও সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহকে মনোনীত করা হয়েছে। 

কমিটিতে মনোনীত বাকিরা হলেন-যুগ্ম আহ্বায়ক পদে মো. দেলোয়ার হোসেন ও মুন্সী মুহা. আব্দুল মান্নান। সদস্য পদে মনোনীতরা হলেন-এ.কে.এম. জাহাঙ্গীর আলম, মো. সেলিম তালুকদার, শরীফ মো. মোর্তজা আহসান, সুরাইয়া আশরাফী, ইমন আমির, মো. আলী আশ্রাফ খান, মো. মফিজুল ইসলাম, মো. সেলিম আকতার, মোছা. কামরুন্নাহার, ফকির জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মো. জাকির হোসেন মোল্লা, মো. কামরুল ইসলাম, এস. এম. সাইফুল আলম, শামীম আহমেদ খান, মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ ইউনুছ ও মিলন কৃষ্ণ হাওলাদার।

সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক আজিজুল হক খোকনসহ অধিকাংশ নেতৃবৃন্দ অবসরে যাওয়ায় কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটি দ্রুতই সভা করে নির্বাচন কমিশন গঠন করে পূর্ণাঙ্গ নিয়মিত কমিটি গঠন করবেন। নিয়মিত কমিটি গঠন না করা পর্যন্ত আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।