২৯ নভেম্বর ২০২৬, ১৩:০৯

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, আবেদন আহ্বান

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা   © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর মাতুয়াইলের তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা বালক ক্যাম্পাস। প্রতিষ্ঠানটিতে ১৫টি পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এসব পদে নারী-পুরুষ নয়, শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা বালক ক্যাম্পাস।

ঠিকানা: রোড নম্বর-৩, সাফি ম্যানশন, হাজী বাদশা মিয়া রোড, মাতুয়াইল, ডেমরা, ঢাকা-১৩৬২।

পদের নাম ও পদসংখ্যা:

১. ইনচার্জ—১ জন।

২. সহকারী শিক্ষক (আরবি)—২ জন।

৩. সহকারী শিক্ষক (ইংরেজি)—২ জন।

৪. সহকারী শিক্ষক (গণিত)—২ জন।

৫. সহকারী শিক্ষক (বাংলা)—২ জন।

৬. সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)—১ জন।

৭. সহকারী শিক্ষক (শরীরচর্চা)—১ জন।

৮. ক্বারি—২ জন।

৯. কালচারাল শিক্ষক—১ জন।

১০. হাফেজ (হিফজ বিভাগের জন্য)—২ জন।

১১. সহকারী শিক্ষক নূরানি (হিফজ বিভাগের জন্য)—৩ জন।

১২. অফিস সহকারী কাম হিসাব সহকারী—১ জন।

১৩. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর—১ জন।

১৪. সিকিউরিটি গার্ড—২ জন।

১৫. পরিচ্ছন্নতাকর্মী—২ জন।

চাকরির ধরন: নন-এমপিও।

প্রার্থীর ধরন: সব পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

- ইনচার্জ পদে কামিল ডিগ্রি অথবা দাখিল ও আলিমসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- সহকারী শিক্ষক (আরবি) পদে কামিল ডিগ্রিধারী এবং নাহু-ছরফে পারদর্শী হতে হবে।
- সহকারী শিক্ষক (ইংরেজি, গণিত, বাংলা ও সামাজিক বিজ্ঞান) পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি বিপিএড ডিগ্রি অথবা কারিগরি শিক্ষাবোর্ডের এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন সম্পন্ন হতে হবে।
- ক্বারি পদে নিবন্ধিত নুরানি, দারসে কিরাআহ, হাফিজে কুরআন, দাখিল মুজাব্বিদ বা আলিম মুজাব্বিদ মাহির সনদসহ মাদরাসা শিক্ষাবোর্ড থেকে ফাজিল ডিগ্রি থাকতে হবে।
- কালচারাল শিক্ষক পদে ফাজিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। হামদ, নাত ও ইসলামী সংগীতে সুরেলা কণ্ঠের অধিকারী হতে হবে। শুদ্ধ উচ্চারণে কিরাআত ও আজান শেখানোর আগ্রহ থাকতে হবে।
- হাফেজ পদে হিফজুল কুরআন সম্পন্ন হতে হবে।
- সহকারী শিক্ষক নূরানি পদে আলিম বা সমমানের যোগ্যতার পাশাপাশি নূরানি প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
- অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে সরকার স্বীকৃত বোর্ড থেকে আলিম, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি বিষয়ে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আলিম, এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
- সিকিউরিটি গার্ড পদে জেডিসি, জেএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স ৩০ বছরের বেশি হতে হবে। অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা অগ্রাধিকার পাবেন।
- পরিচ্ছন্নতাকর্মী পদে জেডিসি, জেএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স ৩০ বছরের বেশি হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: সরকারি বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও ইনক্রিমেন্ট নির্ধারণ করা হবে। অন্যান্য ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা [প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ক্যারিয়ার অপশন (https://tmd.edu.bd/) অথবা অনলাইনে এই লিংকে প্রবেশ করে চাকরির আবেদনসংক্রান্ত তথ্য পূরণ করতে পারবেন।

আবেদনপত্রের হার্ডকপি সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে মাদরাসার অফিসে পাঠাতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি, দুইজন ইসলামী ব্যক্তিত্বের প্রত্যয়নপত্র, সব পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে।

আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে। প্রার্থীকে বাস্তব জীবনে ইসলামের বিধিবিধান পালনে অভ্যস্ত হতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর ২০২৬।
নিয়োগ পরীক্ষা: আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় মাদরাসায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যোগাযোগ: ০১৯৩৩-২৩৪৫৭৫, ০১৮৩২-৬৯১১১৭।

ই-মেইল: millatmohila@yahoo.com

ওয়েবসাইট: www.tmd.edu.bd

আবেদন করতে দেখুন এখানে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।