২৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৪

সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, আবেদন যেভাবে

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ  © টিডিসি সম্পাদিত

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ৫টি পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রকল্পের মেয়াদে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে হবে সরাসরি অথবা ডাকযোগে।

সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে প্রকাশিত এক পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

আবেদন শুরু: বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে।

আবেদনে শেষ: ২ ডিসেম্বর ২০২৬।

পদ ও যোগ্যতার বিবরণ:

১. সহকারী শিক্ষক (ইংরেজি)

পদসংখ্যা: ১টি।

বেতন: সর্বসাকুল্যে ৩২ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়।

আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

২. সহকারী শিক্ষক (বিজ্ঞান)

পদসংখ্যা: ৪টি।

বেতন: সর্বসাকুল্যে ৩২ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন অথবা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন সরাসরি অথবা ডাকযোগে পাঠানো যাবে। আগামী ২ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন আবেদনপত্র কার্যালয়ে পৌঁছাতে হবে।

আরও দেখুন: জেএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে 

আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), জন্মতারিখ, বয়স, জেন্ডার, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন নম্বর এবং ই-মেইল ঠিকানা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক দেওয়া মূল চারিত্রিক সনদ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে। ছবি ও সব সনদ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নামযুক্ত সিল থাকতে হবে।

আরও দেখুন: সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন অনলাইনে 

আবেদন ফি: আবেদনপত্রের সঙ্গে যেকোনো তফসিলি ব্যাংক থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।