১৮ নভেম্বর ২০২৬, ১২:১৩

শিক্ষক নিয়োগ দেবে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর  © সংগৃহীত

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরে সহকারী শিক্ষক ও প্রভাষক পদে জনবল নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৫টি বিষয়ে ৫ জন সহকারী শিক্ষক এবং ১ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর

পদের নাম: সহকারী শিক্ষক ও প্রভাষক (আইসিটি)

পদসংখ্যা: ৬টি

আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৬

পদ ও যোগ্যতার বিবরণ:

১. সহকারী শিক্ষক: পদসংখ্যা ৫টি। ইংরেজি, বাংলা, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আরও দেখুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএড/মাস্টার্স থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে জিপিএ-৫-এর ক্ষেত্রে সর্বনিম্ন ৩.০০ অথবা সিজিপিএ-৪-এর ক্ষেত্রে সর্বনিম্ন ২.৫০ থাকতে হবে।

বেতন: গ্রেড-১১ অনুযায়ী ৩০,২৩০ টাকা। ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারীদের জন্য গ্রেড-১০ অনুযায়ী বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

২. প্রভাষক (আইসিটি): পদসংখ্যা ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন টেকনোলজি (আইটি) অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে জিপিএ-৫-এর ক্ষেত্রে সর্বনিম্ন ৩.০০ অথবা সিজিপিএ-৪-এর ক্ষেত্রে সর্বনিম্ন ২.৫০ থাকতে হবে।

আরও দেখুন: এইচএসসি পাসে সিসিবিতে জনবল নিয়োগ

বেতন: গ্রেড-৯ অনুযায়ী ২২,০০০–৫৩,০৬০ টাকা।

সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তদের জন্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সুবিধা রয়েছে। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে উচ্চতর বেতন স্কেল নির্ধারণ করা হতে পারে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ বরাবর স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। 

আবেদন ফি: ১,০০০ টাকা। 

ঠিকানা: আবেদনপত্র আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অধ্যক্ষ, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, সিও বাজার, বিজিবি সেক্টর সদর দপ্তর, রংপুর ঠিকানায় পৌঁছাতে হবে।

খামের ওপর পদের নাম, বিষয় ও প্রার্থীর মোবাইল নম্বর স্পষ্টভাবে লিখতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আরও দেখুন: পল্লী উন্নয়ন একাডেমীতে স্থায়ী নিয়োগ, আবেদন অনলাইনে

বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।