০৫ নভেম্বর ২০২৬, ১১:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা যাবে আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগে প্রভাষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ছুটিজনিত শূন্যপদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে ২ জন প্রভাষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়টি। 

আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিভাগ: ফলিত গণিত বিভাগ।

পদের নাম ও পদসংখ্যা:

১. প্রভাষক: ২টি পদ (অস্থায়ী)।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০২৬)।

আরও দেখুন: বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএর ক্ষেত্রে ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। পাশাপাশি ফলিত গণিত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রির উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএর ক্ষেত্রে ৪.০০-এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।

যেসব প্রার্থী অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত শর্ত শিথিলযোগ্য।

প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটসহ ৮ কপি আবেদনপত্র রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।

আরও দেখুন: ১৪৭ পদে বিসিএস নন-ক্যাডারে নিয়োগ, আবেদন অনলাইনে

প্রতিটি আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশংসাপত্র, গ্রেডশিট/মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।

আবেদন শেষ: ২৫ নভেম্বর, ২০২৬।

বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি ও শর্তাবলি পাওয়া যাবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।