০২ নভেম্বর ২০২৬, ১৭:০৫

১৫ প্রভাষক নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৬ বিভাগে ১৫ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১১টি স্থায়ী এবং ৪ টি অস্থায়ী পদ। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী এসব পদে বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। 

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

আবেদন শেষ: ১৫ নভেম্বর, ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

পদের নাম, বিভাগ ও পদসংখ্যা

প্রত্নতত্ত্ব বিভাগ

পদের নাম: প্রভাষক  

পদসংখ্যা ও ধরন: ২টি স্থায়ী

 ইংরেজি বিভাগ

পদের নাম: প্রভাষক  

পদসংখ্যা ও ধরন: ৩টি স্থায়ী

আরও দেখুন: ৯ম গ্রেডে ১১ প্রভাষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভূগোল ও পরিবেশ বিভাগ

পদের নাম: প্রভাষক  

পদসংখ্যা ও ধরন: ১টি স্থায়ী, ২টি অস্থায়ী

সরকার ও রাজনীতি বিভাগ

পদের নাম: প্রভাষক  

পদসংখ্যা ও ধরন: ২টি অস্থায়ী

ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ

পদের নাম: প্রভাষক  

পদসংখ্যা ও ধরন: ২টি স্থায়ী

আরও দেখুন: নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাতা 

পদার্থবিজ্ঞান বিভাগ

পদের নাম: প্রভাষক  

পদসংখ্যা ও ধরন: ৩টি স্থায়ী

সরকার ও রাজনীতি বিভাগের দুটি অস্থায়ী পদের মধ্যে একটি শূন্য স্থায়ী প্রভাষক পদের বিপরীতে এবং অন্যটি শূন্য স্থায়ী সহযোগী অধ্যাপক পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী প্রভাষক পদের বেতনক্রম ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

আবেদনের যোগ্যতা: বিভাগভেদে শিক্ষাগত যোগ্যতার শর্ত আলাদা। 

আরও দেখুন: ১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা ও স্নাতক পাসেই আবেদন

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদন ফি: আবেদন ফি ৬০০ টাকা। 

আবেদনপত্র জমার শেষ সময়: অনলাইনে আবেদন ফরম পূরণ ও পেমেন্ট রসিদ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর পাঁচ সেট আবেদনপত্র আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।

আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন।