০২ নভেম্বর ২০২৬, ১৬:২৭

৯ম গ্রেডে ১১ প্রভাষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৫ বিভাগ ও ইনস্টিটিউটে ১১ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আটটি পদ স্থায়ী এবং তিনটি ছুটিজনিত অস্থায়ী। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে এসব পদে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আবেদন শেষ: আগামী ৩০ নভেম্বর, ২০২৬ সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

পদের নাম, বিভাগ ও পদসংখ্যা

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)

পদের নাম:  প্রভাষক    

পদসংখ্যা ও ধরন: ২টি স্থায়ী   

বাংলাদেশ স্টাডিজ বিভাগ                           

পদের নাম:  প্রভাষক    

পদসংখ্যা ও ধরন: ২টি স্থায়ী 

আরও দেখুন: নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাতা 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ  

পদের নাম:  প্রভাষক    

পদসংখ্যা ও ধরন: ২টি স্থায়ী

ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ

পদের নাম:  প্রভাষক    

পদসংখ্যা ও ধরন: ২টি স্থায়ী

আরও দেখুন: ১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা ও স্নাতক পাসেই আবেদন

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

পদের নাম:  প্রভাষক    

পদসংখ্যা ও ধরন: ৩টি ছুটিজনিত অস্থায়ী

বেতন ও সুযোগ-সুবিধা: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে বেতন দেওয়া হবে। 

আবেদনের যোগ্যতা: বিভাগভেদে প্রভাষক পদের শিক্ষাগত যোগ্যতা ও ফলাফলের শর্ত আলাদা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখান থেকে আবেদন ফরম ও প্রকাশনার তালিকার প্রোফর্মা ডাউনলোড করা যাবে।

আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

আবেদন ফি: বাবদ ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে। 

যোগাযোগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করা যাবে ০২৩৩৪৪৬০৭৬৫-৭৪, ৭৯-৯১ নম্বরে। এক্সটেনশন ৪২০১।

বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন। অথবা নিচে দেখুন।