কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-৭;
আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
২. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-১১;
৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-১৬;
আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত
৪. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের www.nstu.edu.bd ওয়েবসাইট ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৫ নভেম্বর ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—