৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে (এনডিইউবি) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট আটজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবসায় প্রশাসন (ফিন্যান্স), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), মাইক্রোবায়োলজি, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন (এমআইএস), আইন ও গণিত বিভাগে শিক্ষক নেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা
১. সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন (ফিন্যান্স): ১টি
২. সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই): ১টি
৩. সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি: ১টি
৪. সহকারী অধ্যাপক, অর্থনীতি: ১টি
৫. প্রভাষক, ব্যবসায় প্রশাসন (এমআইএস): ১টি
৬. প্রভাষক, মাইক্রোবায়োলজি: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন (ফিন্যান্স): স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। পিএইচডি ডিগ্রি, গবেষণাপত্র প্রকাশনা, গবেষণায় অভিজ্ঞতা এবং বিশেষ করে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামে শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত তিন বছর প্রভাষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথম লেখক হিসেবে অন্তত তিনটি পিয়ার-রিভিউড গবেষণাপত্র প্রকাশিত হতে হবে।
প্রার্থীর সফটওয়্যার ও হার্ডওয়্যার সিস্টেমে পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং, এমবেডেড সিস্টেম, ওয়েব ডেভেলপমেন্ট প্রযুক্তি ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে। সিএসই বিভাগের সংশ্লিষ্ট যেকোনো কোর্স পড়ানোর সক্ষমতা প্রয়োজন। ওবিই কারিকুলাম প্রণয়নের অভিজ্ঞতা, গবেষণার রেকর্ড এবং ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি: মাইক্রোবায়োলজিতে বিএস অনার্স ও এমএস ডিগ্রির পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, অস্ট্রেলিয়া বা জাপানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। বায়োইনফরমেটিকস, ফুড অ্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, মেডিকেল মাইক্রোবায়োলজি, মলিকিউলার মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, ভাইরোলজি বা মাইক্রোবায়াল বায়োটেকনোলজির যেকোনো একটি বিষয়ে বিশেষায়ন থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা, স্বনামধন্য জার্নালে প্রকাশনা এবং স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থীদের তত্ত্বাবধানের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
সহকারী অধ্যাপক, অর্থনীতি: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত তিন বছর প্রভাষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথম লেখক হিসেবে অন্তত তিনটি পিয়ার-রিভিউড গবেষণাপত্র প্রকাশিত হতে হবে। পিএইচডি ডিগ্রি, গবেষণার অভিজ্ঞতা ও ওবিই কারিকুলামে শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
প্রভাষক, ব্যবসায় প্রশাসন (এমআইএস): স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। পিএইচডি ডিগ্রি, গবেষণাপত্র প্রকাশনা, গবেষণার অভিজ্ঞতা এবং ওবিই কারিকুলামে শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: এসিআই ফার্মায় চাকরি, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ
প্রভাষক, মাইক্রোবায়োলজি: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে বিএস অনার্স ও এমএস ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। বায়োইনফরমেটিকস, ফুড অ্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, মেডিকেল মাইক্রোবায়োলজি, মলিকিউলার ইমিউনোলজি, ভাইরোলজি, মাইক্রোবায়াল মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজির কোনো একটি বিষয়ে বিশেষায়ন থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা বা গবেষণা, স্বনামধন্য জার্নালে প্রকাশনা এবং শিক্ষার্থীদের তত্ত্বাবধানের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
প্রভাষক, আইন: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। পিএইচডি ডিগ্রি, গবেষণাপত্র প্রকাশনা, গবেষণার রেকর্ড এবং বিশেষ করে ওবিই কারিকুলামে শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
প্রভাষক, গণিত: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে সিজিপিএ কমপক্ষে ৩.৫০ হতে হবে। ক্যালকুলাস ও ডিফারেনশিয়াল সমীকরণ, লিনিয়ার অ্যালজেবরা ও ম্যাট্রিক্স তত্ত্ব, ভেক্টর ও স্থানাঙ্ক জ্যামিতি, সম্ভাবনা ও পরিসংখ্যান, সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি, গাণিতিক মডেলিং ও অপ্টিমাইজেশন এবং সিদ্ধান্ত গ্রহণে গণিত বিষয়ে দক্ষতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রি, গবেষণাপত্র প্রকাশনা, গবেষণার অভিজ্ঞতা ও ওবিই কারিকুলামে শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন ও সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হতে পারে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে কভার লেটার, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুজন রেফারির নাম, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে রেজিস্ট্রার, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ২/এ, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ ঠিকানায়।
অনলাইনেও আবেদন করা যাবে hr@ndub.edu.bd ই-মেইলে।
আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬।