গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ৬ ক্যাটাগরির পদে ৭ কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ;
প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক
বিভাগের নাম: ৬টি ভিন্ন বিভাগ;
পদের নাম: বিভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);
পদসংখ্যা: ৭টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ন্যূনতম ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত;
আরও পড়ুন: ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, সমন্বিত যাতায়ত সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি নগদায়ন, উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: নারায়ণগঞ্জ;
আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসিতে ৫ স্কেলে ৪ থাকতে হবে;
*পদভেদে ২ থেকে ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ২১, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: গ্রিন ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট