১৮ অক্টোবর ২০২৬, ১৭:৩৫

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত

৩ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

মেহেরপুর বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩য় গ্রেডে 'রেজিস্ট্রার ও পরিচালক' পদে ৩ কর্মকর্তা নিয়োগে ১৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেহেরপুর বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: রেজিস্ট্রার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার ১৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ১৭ ক্যাটাগরির পদে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত

২. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার ১৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত

৩. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার ১৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: মেহেরপুর;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে আবেদন ফি বাবদ ১,০০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার রশিদ অবশ্যই সংযুক্ত করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'রেজিস্ট্রার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, ৪১২০, কলেজ রোড, মেহেরপুর সদর-৭১০০' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ নভেম্বর ২০২৬;

কর্মক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট