শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির একাধিক বিভাগে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র লেকচারার ও লেকচারার পদে পূর্ণকালীন শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬।
বিশ্ববিদ্যালয়টির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের পদভেদে পিএইচডি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিনিয়র লেকচারার পদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতাও প্রয়োজন। যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
কোন বিভাগে কত পদে নিয়োগ
ব্যবসায় প্রশাসন বিভাগ
এ বিভাগে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পদ ও বিশেষায়িত ক্ষেত্রগুলো হলো—
অ্যাকাউন্টিং অ্যান্ড গভর্নেন্স: অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ দেওয়া হবে। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস (এআইএস) পড়ানোর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
ফিন্যান্স: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র লেকচারার ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে।
মার্কেটিং: অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র লেকচারার ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে।
ইন্টারন্যাশনাল বিজনেস: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র লেকচারার ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে।
ম্যানেজমেন্ট: অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র লেকচারার ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে।
অর্থনীতি বিভাগ
অর্থনীতি বিভাগে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে শিক্ষক নেওয়া হবে।
ইংরেজি বিভাগ
ইংরেজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে।
সমাজকল্যাণ/সোশ্যাল রিলেশনস বিভাগ
এ বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র লেকচারার ও লেকচারার পদে শিক্ষক নেওয়া হবে। সংশ্লিষ্ট বিশেষায়িত ক্ষেত্রগুলো হলো—
১. বায়োস্ট্যাটিস্টিকসসহ পাবলিক হেলথ।
২. এনভায়রনমেন্টাল হেলথ/সায়েন্স।
৩. সাইকোলজি।
৪. জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন।
ইনফরমেশন স্টাডিজ বিভাগ
ইনফরমেশন স্টাডিজ বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিশেষায়িত ক্ষেত্র হলো ইনফরমেশন স্টাডিজ এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
এ বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে শিক্ষক নেওয়া হবে। সংশ্লিষ্ট বিশেষায়িত ক্ষেত্রগুলো হলো—
১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
২. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং।
৩. মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেন্দ্রিক কম্পিউটার সায়েন্স।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
এ বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে। এমবেডেড সিস্টেমস, মেশিন লার্নিং, ভিএলএসআই (VLSI) এবং পাওয়ার সিস্টেমস বিষয়ে বিশেষায়িত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ
এ বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি অথবা মাইক্রোবায়োলজির সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষায়িত প্রার্থীরা আবেদন করতে পারবেন। লেকচারার পদের জন্যও একই বিষয়গুলোতে বিশেষায়িত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
গণিত ও ডেটা সায়েন্স বিভাগ
গণিত ও ডেটা সায়েন্স বিভাগে দুটি ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
গণিত: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র লেকচারার ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে।
ডেটা সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/স্ট্যাটিস্টিকস: অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র লেকচারার ও লেকচারার পদে নিয়োগ দেওয়া হবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
এ বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র লেকচারার ও লেকচারার পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিশেষায়িত ক্ষেত্রগুলো হলো—
১. স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং।
২. এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং।
৩. ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং।
৪. জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং।
৫. কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট।
আবেদনের যোগ্যতা
প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: এসব পদে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
সিনিয়র লেকচারার: কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।
লেকচারার: কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত ডিগ্রি অর্জন করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে বর্তমানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মরত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষাবিদদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে শুধু বাছাই করা প্রার্থীদেরই নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপে আমন্ত্রণ জানানো হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট ভিজিট করে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে সব শিক্ষাগত সনদ, নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ এবং এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আপলোড করতে হবে।
এ ছাড়া প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের হার্ডকপিও ডাকযোগে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে জীবনবৃত্তান্ত (সিভি), সব শিক্ষাগত সনদ, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
হার্ডকপি পাঠানোর ঠিকানা:
উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, প্লট-এ/২, জহুরুল ইসলাম এভিনিউ, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, ঢাকা-১২১২।
আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬।
সব পদের বিস্তারিত যোগ্যতা ও অতিরিক্ত তথ্য জানতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভিজিট করতে হবে।