শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
গণ বিশ্ববিদ্যালয়ে চারটি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন এবং পদার্থবিজ্ঞান বিভাগে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে কভার লেটারসহ জীবনবৃত্তান্ত আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যেসব পদে নিয়োগ: বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক পদে দুজন এবং প্রভাষক পদে দুজন নিয়োগ দেওয়া হবে।
অধ্যাপক: সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে ১ জন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন।
প্রভাষক: ব্যবসায় প্রশাসন বিভাগের ফাইন্যান্স বিষয়ে ১ জন এবং পদার্থবিজ্ঞান বিভাগে ১ জন।
আবেদনের যোগ্যতা: প্রার্থীদের অভিজ্ঞ, যোগ্য, নিবেদিত, উদ্যমী ও কম্পিউটার জ্ঞানে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আরও দেখুন: সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
আবেদন যেভাবে: আবেদনপত্রের সঙ্গে দুই কপি সদ্য তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পূর্ণাঙ্গ বায়োডাটা জমা দিতে হবে। এ ছাড়া ‘গণ বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে ৫০০ টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬।
বিশ্ববিদ্যালয়ের ঠিকানা: গণ বিশ্ববিদ্যালয়, নলাম, পোঃ মির্জানগর, ভায়া সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা-১৩৪৪।
বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন।
বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।