ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ১৬তম গ্রেডে ৫ বিভাগে ৭ কর্মী নিয়োগে ৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;
১. রেজিস্ট্রার অফিস—
ক) পদের নাম: স্টেনোগ্রাফার (উচ্চমান সহকারী);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
খ) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (শিক্ষা-৫);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
গ) পদের নাম: দর্জি (প্রশাসন-৪);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত
২. রোকেয়া হল—
পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
৩. শেখ মুজিবুর রহমান হল—
পদের নাম: কেয়ারটেকার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৪. বিজয় একাত্তর হল—
পদের নাম: লিফটম্যান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
৫. উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণাকেন্দ্র—
পদের নাম: জুনিয়র হিসাব সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
ক্রমিক-১ এর আবেদনপত্র 'রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়', ক্রমিক-২ এর আবেদনপত্র 'প্রাধ্যক্ষ, রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়', ক্রমিক-৩ এর আবেদনপত্র 'প্রাধ্যক্ষ, শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়', ক্রমিক-৪ এর আবেদনপত্র 'প্রাধ্যক্ষ, বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়', ক্রমিক-৫ এর আবেদনপত্র 'পরিচালক, উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—