০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫

অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজস্ব খাতে ২৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ৩৫ জন নিয়োগ দেওয়া হবে। অধ্যাপক পর্যায় থেকে অফিস সহায়ক পর্যন্ত বিভিন্ন পদে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম টেথিরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।

পদ ও বেতন

১. সহযোগী অধ্যাপক (পরিসংখ্যান বিভাগ)
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ৪  
বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা

২. সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ)
পদসংখ্যা: ২টি  
গ্রেড: ৬  
বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা

৩. সহকারী অধ্যাপক (মার্কেটিং বিভাগ)
পদসংখ্যা: ২টি  
গ্রেড: ৬  
বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা

৪. সহকারী অধ্যাপক (সিএসই বিভাগ)
পদসংখ্যা: ২টি  
গ্রেড: ৬  
বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা

৫. প্রভাষক (পরিসংখ্যান বিভাগ)
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ৯  
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

৬. প্রভাষক (রসায়ন বিভাগ)
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ৯  
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

আরও দেখুন: অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে

৭. প্রভাষক (ফার্মেসী বিভাগ)
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ৯  
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

৮. প্রভাষক (ইংরেজি বিভাগ)
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ৯  
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

৯. প্রভাষক (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ)
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ৯  
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

১০. প্রভাষক (আইন বিভাগ)
পদসংখ্যা: ২টি  
গ্রেড: ৯  
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

১১. সহকারী রেজিস্ট্রার
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ৭  
বেতন স্কেল: ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা

১২. সেকশন অফিসার 
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ৯  
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা

আরও দেখুন: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা

১৩. প্রশাসনিক কর্মকর্তা  
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১০  
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা

১৪. কম্পিউটার অপারেটর  
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১১  
বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা

১৫. হল সুপার (ছাত্রী হল) 
পদসংখ্যা: ২টি  
গ্রেড: ১২  
বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা

১৬. ডাটা এন্ট্রি অপারেটর  
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৩  
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা

১৭. স্টোর কিপার
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৩  
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা

১৮. ড্রাইভার  
পদসংখ্যা: ৩টি  
গ্রেড: ১৫  
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা

১৯. ল্যাব সহকারী
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৬  
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

২০. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৬  
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

২১. বাস হেলপার
পদসংখ্যা: ৩টি  
গ্রেড: ১৮  
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা

২২. বাবুর্চি
পদসংখ্যা: ৩টি  
গ্রেড: ১৮  
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা

২৩. অফিস সহায়ক
পদসংখ্যা: ২টি  
গ্রেড: ২০  
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম ব্যবহার করে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী পূরণ করতে হবে।

আবেদন শেষ: ২৬ অক্টোবর ২০২৬।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ২৬ অক্টোবর ২০২৫ তারিখের স্মারক অনুযায়ী যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।