ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ (এইচআর) বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: মানবসম্পদ বিভাগ
কর্মস্থল: ব্র্যাক বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং একাডেমিক ফলাফল ভালো হতে হবে। মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এইচআরএম বিষয়ে পিজিডি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
যেসব দক্ষতা থাকতে হবে: নিয়োগপ্রাপ্তকে এইচআরআইএসে কর্মীদের তথ্য সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করতে হবে। নিয়োগ ও বাছাই প্রক্রিয়ায় সহায়তা করা, চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, সিভি বাছাই, সাক্ষাৎকারের সময় নির্ধারণ, প্রার্থীদের সঙ্গে যোগাযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনা, সরাসরি সাক্ষাৎকার এবং নতুন কর্মীদের অনবোর্ডিং প্রক্রিয়া তদারক করতে হবে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী এইচআরআইএস থেকে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি, দৈনন্দিন এইচআর কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সময়ের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।
সভায় আলোচনার কার্যবিবরণী, অফিস সার্কুলার ও কর্মীদের জন্য বিভিন্ন যোগাযোগপত্র তৈরি, কর্মীদের অংশগ্রহণমূলক বিভিন্ন আয়োজন পরিচালনা এবং প্রতিষ্ঠানের এমপ্লয়ার ব্র্যান্ডিং কার্যক্রমেও যুক্ত থাকতে হবে।
এইচআর প্রকল্প ও উদ্যোগে অংশগ্রহণের পাশাপাশি কর্মীদের অভিজ্ঞতা উন্নয়ন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে। এইচআর-সংক্রান্ত নতুন প্রবণতা, আইন ও বিধিমালা সম্পর্কে হালনাগাদ জ্ঞান রাখতে হবে এবং এইচআর সেবার কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করতে হবে।
প্রার্থীর শক্তিশালী বিশ্লেষণী ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। নিয়োগসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার সক্ষমতা থাকতে হবে। ট্যালেন্ট অ্যাকুইজিশন ও কর্মী পরিকল্পনায় প্রক্রিয়া উন্নয়ন এবং ধারণাগত চিন্তার দক্ষতাও প্রয়োজন।
আরও দেখুন: বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়ায় অনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করলে প্রার্থীর আবেদন বাতিল করা হবে। কেবল বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।