০৭ অক্টোবর ২০২৬, ১০:০৬

অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ২৪টি পদে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত।

বুয়েটের রেজিস্ট্রার কার্যালয় থেকে ৫ অক্টোবর ২০২৬ তারিখে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পদ ও বেতন

১. ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১১  
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা  
অফিস: প্রধান প্রকৌশলীর কার্যালয়।

২. মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১১  
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা  
অফিস: মেডিক্যাল সেন্টার।

৩. প্রধান সহকারী
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১২  
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা  
অফিস: রেজিস্ট্রার অফিস।

৪. লাইব্রেরী সহকারী কাম-ডকুমেন্টেশন সহকারী
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৩  
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  
অফিস: কেন্দ্রীয় লাইব্রেরী।

৫. রিপ্রোগ্রাফিক অপারেটর
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৩  
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  
অফিস: কেন্দ্রীয় লাইব্রেরী।

৬. ক্রাফট ইন্সট্রাক্টর
পদসংখ্যা: ৪টি-মেশিন শপে ৩টি ও অটোমোবাইল শপে ১টি  
গ্রেড: ১৩  
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  
অফিস: ডিএইআরএস অফিস।

৭. অপারেটর মেকানিক 
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৩  
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  
অফিস: ডিএইআরএস অফিসের অধীন মেশিন শপ।

৮. টেকনিশিয়ান গ্রেড-২
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৩  
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  
অফিস: ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ।

আরও দেখুন: চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়, কার্যকর ২০২৭ সাল থেকে

৯. নার্সিং অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৫  
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা  
অফিস: মেডিক্যাল সেন্টার।

১০. এলডিএ কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি-পুরকৌশল অনুষদে ১টি ও উপাচার্য অফিসে ১টি  
গ্রেড: ১৬  
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১১. হিসাব সহকারী
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৬  
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা  
অফিস: বিআরটিসি।

১২. সুপারভাইজার
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৬  
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা  
অফিস: প্রধান প্রকৌশলীর কার্যালয়।

১৩. ল্যাব এটেনডেন্ট
পদসংখ্যা: ৬টি-ইইই বিভাগে ১টি, আইপিই বিভাগে ১টি, স্থাপত্য বিভাগে ২টি এবং আইডব্লিউএফএম অফিসে ২টি  
গ্রেড: ১৭  
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

১৪. সহকারী ইলেক্ট্রিশিয়ান
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৭  
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা  
অফিস: প্রধান প্রকৌশলীর কার্যালয়।

১৫. রাজমিস্ত্রী
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৭  
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা  
অফিস: প্রধান প্রকৌশলীর কার্যালয়।

১৬. লাইব্রেরী এটেনডেন্ট
পদসংখ্যা: ২টি-কেমিকৌশল বিভাগে ১টি ও কেন্দ্রীয় লাইব্রেরীতে ১টি  
গ্রেড: ১৯  
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

১৭. সহকারী রাজমিস্ত্রী
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ১৯  
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা  
অফিস: প্রধান প্রকৌশলীর কার্যালয়।

১৮. এমএলএসএস
পদসংখ্যা: ৬টি-মেডিক্যাল সেন্টার, পুরকৌশল অনুষদ, গণিত বিভাগ, কেন্দ্রীয় লাইব্রেরী, স্থাপত্য বিভাগ ও উপাচার্য অফিসে ১টি করে  
গ্রেড: ২০  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

১৯. এটেনডেন্ট
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ২০  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  
অফিস: উপ-উপাচার্য অফিস।

২০. সিকিউরিটি গার্ড
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ২০  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  
অফিস: রেজিস্ট্রার অফিসের অধীন সিকিউরিটি উইং।

২১. বেলম্যান
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ২০  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  
অফিস: প্রধান প্রকৌশলীর কার্যালয়।

২২. ভেহিক্যাল হেলপার
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ২০  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  
অফিস: ডিএইআরএস অফিসের অধীন অটোমোবাইল শপ।

আরও দেখুন: স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শিক্ষক

২৩. মালী
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ২০  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  
অফিস: প্রধান প্রকৌশলীর কার্যালয়।

২৪. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি  
গ্রেড: ২০  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  
অফিস: মেডিক্যাল সেন্টার।

যেসব শর্ত মানতে হবে: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ থেকে ১৪, ১৬ ও ১৮ নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি স্তরে শিক্ষাগত যোগ্যতার বিভাগ বা শ্রেণি শিথিলযোগ্য। তবে ১১ মে ২০১৫-এর পর বুয়েটে নিযুক্ত হয়ে ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে এ শিথিলতা প্রযোজ্য হবে না।

চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। ৬ ও ১৩ নম্বর ক্রমিকে থাকা পদগুলোতে অফিস বা বিভাগভিত্তিক আবেদন করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া এবং ফি পরিশোধের নিয়ম ওয়েবসাইটের আবেদন গাইডলাইন মেনুতে দেওয়া হয়েছে।

১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা, ৪ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৩ থেকে ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা। অনলাইনে এ ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ: অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার শেষ সময় ১১ নভেম্বর ২০২৬।

আবেদনসংক্রান্ত তথ্যের জন্য recruitment@regtr.buet.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। 

নিয়োগ বিজ্ঞপ্তি বুয়েটের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।