০৬ অক্টোবর ২০২৬, ১৮:৪২

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

ড্রাইভার নিয়োগে আবেদন চলছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে 'ড্রাইভার' পদে কর্মী নিয়োগে ১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়;

পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন স্কেল: গ্রেড-১৬;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ সকল পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'রেজিস্ট্রার, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী আগামী ২৯ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট