০৫ অক্টোবর ২০২৬, ১৪:৩৪

শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ৬টি স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩টি সহকারী অধ্যাপক এবং ৩টি প্রভাষক পদ। বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পদের বিবরণ

১. সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ৩টি  

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।

যোগ্যতা: প্রার্থীকে সমাজবিজ্ঞান বিষয়ে বিএসএস ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ জিপিএ থাকতে হবে।

যেসব প্রার্থী বিএসএস ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত শর্ত শিথিলযোগ্য।

প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা কিংবা স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানে গবেষক/বৈজ্ঞানিক কর্মকর্তা/সমতুল্য পদে ৬ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

পিএইচডি ডিগ্রিধারীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রভাষক

পদসংখ্যা: ৩টি  

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।

যোগ্যতা: প্রার্থীকে সমাজবিজ্ঞান বিষয়ে বিএসএস ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ জিপিএ থাকতে হবে।

যেসব প্রার্থী বিএসএস ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত শর্ত শিথিলযোগ্য।

আরও দেখুন: ১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ ও অনলাইনে আবেদন ফি ৭৫০ টাকা জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হলে পূরণকৃত আবেদন ফরম ও পেমেন্ট রশিদ পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে।

ডাউনলোড করা আবেদন ফরম প্রিন্ট করে পেমেন্ট রশিদসহ ৮ কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

আবেদন শেষ: ২৫ অক্টোবর ২০২৬।

আবেদনপত্রের প্রতিটি কপির সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।