দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় দফায় নিয়োগপত্র দেওয়া হচ্ছে বিভিন্ন জেলায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা আব্দুল কাইয়ুম এবারও নিয়োগপত্র পাননি। তিনি ফেনী জেলার বাসিন্দা।
আজ সোমবার (২৮ অক্টোবর) রাতে হতাশ হয়ে আব্দুল কাইয়ুম নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, দ্বিতীয় ধাপেও নিয়োগপত্র পাইনি। কি বলব ভাষা হারিয়ে ফেললাম।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সহকারী শিক্ষকদের নিয়োগপত্র জারির আদেশ জারি হলেও তালিকায় আব্দুল কাইয়ুমের নাম ছিল। পরে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘একটা দুঃস্বপ্নের রাত। আমার জীবনের সবচেয়ে বড় ট্রমা মনে হয় আজকে পেলাম। যোগ্যতা দিয়ে জীবনের প্রথম জব পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়লাম।’
এদিকে আজ সোমবার সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এ বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেকেই অনেক কথা বলেছেন, কেউ কেউ বাবার কাছে-মায়ের কাছে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা বলছেন।
‘‘কিন্তু ইট ওয়াজ নট ফাইনাল। আমি দেখেছি কিছু কিছু মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, তাতেই অস্থিরতা সৃষ্টি হয়েছে। কিন্তু কেউ খতিয়ে দেখেননি যে বিষয়টি কোথায়।’’