২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২২

কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

৩ পদে ৩ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি তৃতীয় গ্রেডে ৩ পদে ৩ কর্মকর্তা নিয়োগে ১৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেহেরপুর বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: রেজিস্ট্রার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

আরও পড়ুন: প্রশাসনিক বিভিন্ন পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

২. পদের নাম: পরিচালক;

বিষয়/বিভাগ/দপ্তর: অর্থ ও হিসাব;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৩. পদের নাম: পরিচালক;

বিষয়/বিভাগ/দপ্তর: পরিকল্পনা ও উন্নয়ন;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

আরও পড়ুন: সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পাবিপ্রবি, আবেদন  ১ অক্টোবর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: মেহেরপুর;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'রেজিস্ট্রার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, ৪১২০, কলেজ রোড, মেহেরপুর সদর-৭১০০’ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট