২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০

রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ

সিডনি ইন্টারন্যাশনাল স্কুল  © টিডিসি সম্পাদিত

ঢাকার সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাইমারি, মিডল সেকশন ও ও লেভেলে পাঠদানের জন্য পূর্ণকালীন এ পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম: কম্পিউটার সায়েন্স শিক্ষক-প্রাইমারি, মিডল সেকশন ও ও লেভেল।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

চাকরির ধরন: পূর্ণকালীন।

যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাস্টার্স ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রাইমারি, মিডল সেকশন এবং/অথবা ও লেভেল কম্পিউটার সায়েন্স পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বিশেষ করে ও লেভেলের জন্য। সংশ্লিষ্ট কম্পিউটার সায়েন্স কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ক্যামব্রিজ কারিকুলাম/সিআইই সম্পর্কে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। শিক্ষকতার সনদ বা সংশ্লিষ্ট পেশাগত প্রশিক্ষণ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শ্রেণিকক্ষ পরিচালনা ও লেসন প্ল্যান তৈরিতে দক্ষ হতে হবে। লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: ১০ জেলায় জনবল নিয়োগ দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউমে) ও কভার লেটার ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

এ ছাড়া অনলাইন আবেদন ফরমের মাধ্যমেও আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬।