সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পাবিপ্রবি, আবেদন ১ অক্টোবর পর্যন্ত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ম থেকে ২০তম গ্রেডে ৮ পদে ৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: সেকশন অফিসার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
২. পদের নাম: পরিবহন কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
৩. পদের নাম: ল্যাব টেকনোলজিস্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিগ্রি থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত
৪. পদের নাম: লিফট অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে ধারণা থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের জন্য অন্যান্য শর্ত শিথিলযোগ্য;
৫. পদের নাম: সহকারী বাবুর্চি;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ক্যাটারিং সার্ভিসে অভিজ্ঞতা থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের জন্য অন্যান্য শর্ত শিথিলযোগ্য;
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
৬. পদের নাম: টেবিল বয়;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৭. পদের নাম: টেবিল গার্ল;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৮. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ৩০০ টাকা জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী অক্টোবর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পাবিপ্রবির অফিশিয়াল ওয়েবসাইট